সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ভারতে করোনা রেকর্ড: একদিনে সংক্রমণ ৮৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের বিধ্বংসী রূপ দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে দেশটি।আগের দিনের রেকর্ড ভেঙে সবশেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার দেশটি।ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION