বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

নারী থেকে পুরুষ হওয়া সেই ‍যুবকের বিয়ে

ভয়েস নিউজ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার এলাকার বাসিন্দা শাহরিয়ার সুলতানা। বয়স ৩৫।পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজেদুর রহমানের মেয়ে তিনি। প্রকৃতির খেয়ালে আজ তিনি আর শাহরিয়ার সুলতানা নন, বরং শাহরিয়ার জাইন। যিনি পরিণত হয়েছেন সম্পূর্ণ পুরুষে। শুধু তাই-ই নয়, ভালোবেসে গত ৩০ আগস্ট বিয়ে করেছেন এক তরুণীকে।

স্থানীয়রা জানান, সুলতানা যখন কলেজে পড়তেন, তখনই তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। বিএ পাস করে বাড়িতেই থাকতেন তিনি। ধীরে ধীরে তার শরীরের গঠন পুরুষের মতো হচ্ছিল।

শাহরিয়ার জাইন বলেন, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তার নামে এক তরুণীর সঙ্গে। পরিচয়ের একপর্যায়ে আমি তাকে আমার সমস্যাগুলো খুলে বললে সে আমার পাশে এসে দাঁড়ায়। চিকিৎসার পরামর্শ দেয় এবং সারাজীবন পাশে থাকার আশ্বাস দেয়। সেই সঙ্গে চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবেও সে আমাকে সহযোগিতা করেছে। এক বছর আগে ভারতের একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করিয়েছি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হয়েছি আমি।

বর্তমানের আমার নাম বদলে রেখেছি শাহরিয়ার জাইন। দুই পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট আমাদের বিয়ে হয়েছে।

শাহরিয়ার জাইনের স্ত্রী মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার জাইনের সততায় আমি মুগ্ধ। পাশাপাশি তাকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছি। বিয়ের পর আমরা সুখেই আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION