রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

সাংবাদিক রুবেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

ভয়েস প্রতিবেদক:

সময় টিভির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেস্টা চালানো হয়েছে। ৬ আগস্ট রাত সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।

শনিবার রাত ১২ টার দিকে দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে ককক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ ঈসমাইল নামে ওই পথচারী বলেন, আমরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেসক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলাম। ওই সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সাথে একটি অটোরিকশাও যেতে দেখা যায়। এরপর কিছু দূরে দেখা যায় একজন ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালক সহ চারজন ছিলেন বলে দাবী করেন তিনি।তিনি আরও বলেন, তার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্ততা টাকা নিয়ে যায়নি। তবে আইফোন সহ দুটি মোবাইল নিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION