বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

মামলা দায়ের নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায়

সংগৃহীত ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মসজিদে বিস্ফোরণের সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে এসআই হুমায়ুন কবির বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি করেছেন। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় অজ্ঞাতজনকে আসামি করে শনিবার বিকেলে একটি মামলা করেছে এসআই হুমায়ূন কবীর।
তিনি আরও জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রায় তিন থেকে চারটি তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত কমিটির রিপোর্ট দেখে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে আজ রবিবার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ১৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়।সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION