শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

রোহিঙ্গাদের প্রথমদল ভাসানচরে

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের প্রথম একটিদল ভাসানচরে পাঠানো হয়েছে। সম্প্রতি স্থানীয় দালাল চক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশকারী ছোট একটি রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনও রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হলো। শনিবার (২ মে) রাতে ওই দলটি বাংলাদেশে প্রবেশের সময়ে ধরা পড়লে তাদেরকে ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কোস্ট গার্ডের সহায়তায় তাদেরকে ভাসানচরে পাঠানো হয়েছে।’

ভাসানচরে কতজনকে পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাতে ৩০ জনের মতো ধরা পড়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ধরা হয়।’

ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের জানিয়ে তিনি বলেন, ‘সেখানে জাতিসংঘ কাজ করছে না।’

উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এরমধ্যে এই রোহিঙ্গা দলকে গ্রহণ করতে হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION