বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে ইউএনও এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধূরী, কমিটির সদস্য সচিব থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম চৌধূরী, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধূরী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি, ৬ ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম,আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন, ছৈয়দ আহমদ চৌধূরী, আ,স,ম শাহরিয়ার চৌধূরী, কপিল উদ্দিন, উপজেলা প্রকৌশলী ছিদ্দিকুর রহমান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, ডাক্তার রেজাউল হাছান, সমাজ সেবা অফিসার আমজাদ হোসেন, অধ্যক্ষ নুরুল আলম, কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট খইরুল বশর, আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক প্রশিক্ষক জাকির হোসেন, অধ্যাপক আবদুস ছাত্তার ।

যেসব বিষয়ে আলোচনা হয়:

বিগত দুই মাস ধরে বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছে না। তার পাশাপাশি যুগ যুগ ধরে কুতুবদিয়া উপকূলের জেলেরা বঙ্গোপসাগরে জাল বসালে বাশঁখালী উপকূলের জেলেরা জোর করে কেটে নিয়ে যাচ্ছে, এ ব্যাপারে একাধিক মামলাও হয়েছে। কুতুবদিয়া উপকূলের জেলেদের সাথে বাশঁখালী জেলেদের সাথে প্রতিনিয়তই সংঘর্ষ লেগেই আছে। এ ঘটনা নিষ্পত্তির জন্য ইউএনও, উপজেলার চেয়ারম্যান, অফিসার ইনচার্জ’র সমন্বয়ে আন্তঃজেলা বৈঠকের আহবান করে উপস্থিত সদস্যরা।

উত্তর ধুরুং ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় প্রতিনিয়তই জোয়ারভাটা বসেছে। আগামী শুস্ক মৌসুমে বাঁধের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার কর্তৃপক্ষকে আহবান জানান। কুতুবদিয়া উপজেলা আ,লীগের সভাপতি সভায় বলেন, কুতুবদিয়ার শীর্ষ সন্ত্রাসী ২৩ অস্ত্রের মামলাসহ ডজন মামলার আসামী  বাদি হয়ে সাবেক ওসি, দুই এসআই,আ’লীগ নেতা, সাংবাদিক, পাবলিকসহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে। এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION