বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

দুই রোহিঙ্গা আটক ১৯,৬০০ ইয়াবাসহ

ভয়েস নিউজ ডেস্ক:

১৯,৬০০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব উখিয়া রাজাপালং এলাকা থেকে। আটক ব্যক্তিরা হলেন-কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

খবর জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, দুইজন রোহিঙ্গা পাচারের জন্য বেশকিছু ইয়াবা নিয়ে অবস্থান করছিল জেনে অভিযান চালানো হয়। হাতেনাতে ২ জনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩ টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯,৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার অনুমান মূল্য ৯৮ লক্ষ টাকা।

আটক দুই মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION