বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

স্মরণসভায় বক্তারা: মোনায়েম খাঁন ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত

ভয়েস প্রতিবেদক:

‘আবদুল মোনায়েম খাঁন ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত। সৎ সাংবাদিক হতে গেলে মোনায়েম খাঁনকেই অনুসরণ করতে হবে। কক্সবাজারের সাংবাদিকতার জগতে যে ক’জন সাংবাদিক সততার সাথে কাজ করে গেছেন তাদেরই একজন ছিলেন মোনায়েম খাঁন, যিনি কখনো অসততার পথে পা বাড়াননি।’

এমন ভাবেই সাংবাদিক আবদুল মোনায়েম খাঁনের চারিত্রিক বৈশিষ্ট তুলে ধরেছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ এমন কথা বলেছেন।

কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ আরো বলেন, কক্সবাজারের সাংবাদিকতার জগতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার সাথে আবদুল মোনায়েম খাঁনের তুলনা চলে। তিনি সাংবাদিক হিসেবে শুধু সৎ ছিলেন এমন না, শুদ্ধতায় ও ভালো মানুষিতে তাঁর দ্বারেকাছে কেউ নেই।

ইউনিয়ন সভাপতি মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিতে¦ ও সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় মূলবক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব জিএএম আশেক উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামশুল হক শারেক, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, মরহুম সাংবাদিক আবদুল মোনায়েম খাঁনের ছোট ভাই আবদুল বাসেত খাঁন, কবি ও সাহিত্যিক রুহুল কাদের বাবুল, ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ন সিকদার, আবদুল মোনায়েম খাঁনের ভগ্নিপতি আবু প্রমুখ।

এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও আইনজীবী আবু ছিদ্দিক ওসমানি, বাংলাভিশন প্রতিনিধি এম আর খোকন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রধান সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন সদস্য আব্দুল মতিন, আবদুল্লাহ নয়ন, ইমাম খাইর, আজাদ মনসুর, নুরুল আমিন হেলালী, ইসলাম মাহমুদ, নুরুল হক চকোরী, জসিম উদ্দিন ছিদ্দিকী, ছলিম উল্লাহ সুজন, এইচএন আলম, মাহবুবুর রহমান, কায়সারুল ইসলাম প্রমুখ।

স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা করেন রামু লেখক ফোরামের সভাপতি ও ইসলামিক নেতা হাফেজ আবুল মঞ্জুর।

পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খাঁন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভির সিনিয়র যুগ্ম বার্তা সম্পাদক আব্দুশ শহিদ, সিনিয়র সাংবাদিক বদিউল আলমের স্ত্রী নুরুননাহার, সায়েদ জালালের মা ও ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার শহরের পশ্চিম হাজী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদুল হক।  ইতিপূর্বে দুপুরে মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয়।

অন্যদিকে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেনের নেতৃত্বে আবদুল মোনায়েম খাঁনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করে একটি সাংবাদিক প্রতিনিধি দল। ওই সময় সাংবাদিক মোনায়েম খাঁনের পরিবারের সদস্যদের হাতে ইউনিয়নের পক্ষ থেকে এককালিন অনুদান তুলে দেয়া হয়।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION