বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

নামাজ মানুষকে চরিত্রবান ও বিনয়ী করে-এডিসি মো. আমিন আল পারভেজ

ভয়েস সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা এতিমখানার ছাত্রীদের ১৫ দিন ব্যাপী বিশুদ্ধা নামাজ প্রশিক্ষণ কর্মসূচী শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আমিন আল পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নামাজ মানুষকে চরিত্রবান ও বিনয়ী করে। নামাজ শিক্ষার জন্য পুরস্কার বিতরণ অবশ্যই একটি প্রশংসনীয় ব্যাপার। তিনি মাদরাসা শিক্ষার্থীদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজের সর্বস্তরে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন ।

মাদরাসা গভার্নিং বডির সদস্য ও কক্সবাজার ইসলামিয়া বালিকা এতিমখানা ও কারিগরী ইনস্টিটিউটের সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা মুজিবুল হক, গভর্নিং বডির সদস্য রিয়াজ মুহাম্মদ শাকিল ও নুরুল কবির চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদুল আলম, প্রভাষক মোজাম্মেল হক, আব্দুর রহিম ও শিক্ষক শফিউল আল।

বিশুদ্ধ নামাজ প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান রুজিনা আক্তার, দ্বিতীয় স্থান জান্নাতুল ফেরদৌস ও তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত শারমিন। ‘খ’ বিভাগে জাফরিন সুলতানা প্রথম, দ্বিতীয় সাজেদা আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে জয়নাব রহিম। এছাড়া ‘গ’ বিভাগে প্রথম রাইয়ান জান্নাত, দ্বিতীয় মাশরুফা ও তৃতীয় হয়েছে তাশফিয়া। সর্বশেষ ‘ঘ’ গ্রæপে সাদিয়া সুলতানা প্রথম, সাইমা জান্নাত দ্বিতীয় ও কুলসুম আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION