বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি কোটিপতি পরের দিন মাটি: যেকারণে ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব

পুরান ঢাকার মেসার্স এস টু এস ট্রেডার্সে ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব।

ভয়েস নিউজ ডেস্ক:

চাল-ডালের আড়তদার ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব আল হাসান। সহজ বাংলায় পুরান ঢাকার একজন ব্যবসায়ী। বেশ ভালোভাবেই চলছিল তার এ ব্যবসা। মেসার্স এস টু এস ট্রেডার্সের মালিক সাকিব। হঠাৎ করে আশেপাশের মানুষের কথা শুনে বিনিয়োগ করেন শেয়ারবাজারে। কিছু না জেনে না বুঝে বিনিয়োগ করার ফলে বড় অঙ্কের লসের মুখ দেখতে হয় সাকিবকে। কীভাবে বিনিয়োগ করলে লসের মুখ দেখবেন না-এই শিক্ষা দিতেই ঢাকাইয়া কুট্টির সাজে দেখা যাবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

শেয়ারবাজারে বিনিয়োগ করে কেউ রাতারাতি বনে যান কোটিপতি আবার কেউ মূলধন হারিয়ে বসে যান মাটিতে। নানা মানুষের নানা কথায় ভুল জায়াগায় ভুলভাবে বিনিয়োগ করার কারণেই হয় করূণ দশা। কোনো ব্যবসায়ী যাতে মানুষের কথায় ভুল জায়াগায় ভুলভাবে বিনিয়োগ না করে টিভি কমার্শিয়ালের (টিভিসি) মাধ্যমে সেই শিক্ষা দেবেন সাকিব। অর্থ মন্ত্রণালয়ের অধীনে মূলধন বাজার নিয়ন্ত্রণকারী সরকারি সংগঠন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হয়ে এবার কাজ করেছেন তিনি।

এই টিভিসির পরিচালক সাকিবের বাল্য বন্ধু ও পরিচালক মাহাদী শাওন। দৈনিক আমাদের সময়কে মুঠোফোনে বিস্তারিত জানিয়েছেন টিভিসি-টি সম্পর্কে। শাওনের ভাষায় এটি অত্যন্ত এক্সক্লুসিভ কাজ। তিনি বলেন, ‘না জেনে না বুঝে কেউ যাতে শেয়ারবাজারে টাকা বিনিয়োগ না করে বিএসইসি বিনিয়োগকারীদের সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে বিনিয়োগ করলে লাভের মুখ দেখা যাবে সেটাও শিখিয়ে দেওয়া হয়। আমরা টিভিসিতে দেখিয়েছি ঢাকাইয়া কুট্টি সাকিব মানুষের কথা শুনে ভুলভাবে বিনিয়োগ করে লস করে। পরে বিএসইসির এই প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে সে লাভের মুখ দেখে।’

টিভিসির এই দৃশ্যধারণে দুদিন অংশ নেন সাকিব। গতকাল তার অংশের দৃশ্যধারণ শেষ হয়। আজ শনিবার বাকি অংশগুলোর দৃশ্যধারণ করা হবে। সাকিবের দৃশ্যধারণ হয় রাজধানীর মিরপুর বেড়িবাধ এলাকায় অবস্থিত প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউটে।

শাওন জানান, সরকারি এই বিজ্ঞাপণের কাজ করার কথা ছিল গত মার্চে। কিন্তু লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যায়। এটা দেখা যাবে আগামী মাসের (অক্টোবরের) শেষের দিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION