শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

এবার জেরার মুখোমুখি শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর।

ভয়েস বিনোদন ডেস্ক:

দীপিকা পাড়ুকোনের পর এবার ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দপ্তরে গেলেন শ্রদ্ধা কাপুর। স্থানীয় সময় শনিবার বেলা ১২টা নাগাদ মুম্বাইয়ে এনসিবির এসআইটি অফিসে প্রবেশ করতে দেখা যায় তাকে।

সকাল ১১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছানোর কথা ছিল শ্রদ্ধার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দলটির থেকে তিনি ঘণ্টাখানেক সময় চেয়ে নেন।

এ দিকে, সারা আলী খানের আসার কথা বেলা সাড়ে ১২টা নাগাদ।

দুই নায়িকাই সকালে পারিবারিক আইনজীবীর সঙ্গে মিটিং করেছেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এর আগে শুক্রবার দীপিকা ও তার স্বামী রণবীর সিং এক পাঁচতারা হোটেলে নামজাদা আইনজীবীর সঙ্গে কয়েক ঘণ্টা ধরে আলোচনা করেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে যে মাদক যোগ উঠে এসেছে, তাতে দীপিকার পাশাপাশি উঠে এসেছে শ্রদ্ধা, সারা ও রাকুল প্রীত সিং-এর নাম। শুক্রবার রাকুলকে চার ঘণ্টা জেরা করেছে এনসিবি।

তখন নায়িকা জানান, রিয়ার সঙ্গে তার যে মাদক সংক্রান্ত চ্যাট প্রকাশ্যে এসেছে তা সত্যি। তবে তিনি নিজে কোনো দিন মাদক নেননি।

এনসিবি সূত্রে খবর, মাদক যোগে সারার নাম প্রথম প্রকাশ্যে আনেন রিয়া। তিনি বলেন, ‘কেদারনাথ’ ছবির শুটের সময়েই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। তখন থেকেই তিনি নাকি সিগারেটের মধ্যে গাঁজা পুরে খাওয়ার অভ্যাস করেছিলেন। ওই ছবিতেই সুশান্তর বিপরীতে ছিলেন সারা।

যদিও রিয়ার আইনজীবীর বক্তব্য এনসিবির জিজ্ঞাসাবাদের সময় তার মক্কেল কোনো বলিউড স্টারের নাম নেননি।

এনসিবির নজরে রয়েছে সুশান্তর ফার্ম হাউসের পার্টিও। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সুশান্তর ওই ফার্ম হাউসেই দিনের পর দিন জোরদার পার্টি চলত। বলিউডের একাংশের মতে সেই পার্টিতে মদ-গাঁজা তো ছিলই, সঙ্গে চলত মাদকও।

তবে এখনো কোনো নায়িকার বিরুদ্ধে মামলা হয়নি। প্রয়োজন হলে তাদের আবার পরে ডাকা হতে পারে।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION