বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সৈকতে বেলুন উড়িয়ে উদ্বোধন

জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির যেৌথ উদ্যোগে সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ প্রতিবেদক:

কোভিড-১৯ মহামারির ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত খাত হিসেবে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারণ করা ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ এই প্রতিপাদ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে পর্যটন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। যেগুলো এখনও বন্ধ রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সেগুলোও খুলে দেওয়া হবে। সবার প্রচেষ্টায় সবাইকে নিয়েই কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যাবে। পর্যটন কেন্দ্রে পর্যটক ও পর্যটনের সঙ্গে জড়িত সবাইকে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি কঠোরভাবে তত্ত্বাবধান করছে জেলা প্রশাসন। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যায় সে জন্য বিভিন্নভাবে জনসচেতনতা তৈরি করার জন্য কাজ চলছে।’

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা ও জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল।

সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার কামাল আনু, কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. রেজাউল করিম, কিটকট মালিক সমিতির সভাপতি মাহবুবর রহমান ও হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
পরে পর্যটকদের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিতরণ করা হয় লিপলেট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION