বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

ছনখোলার কেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

পিএমখালীর ছনখোলাপাড়ার কেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে স্থানিয়দের মানববন্ধন।

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ও কক্সবাজার পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডস্থ এসএম পাড়ার সাথে সংযুক্ত ছনখোলার ঘাটে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায়  দাবি নিয়ে  এলাকার সর্বস্তরের জনসাধারণ ছনখোলা কেয়াঘাটে সকাল মানববন্ধন করে ব্রীজ নির্মাণের  দাবি তুলেন।

(উল্লেখ্য,  কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হওয়ার কথা থাকলেও অনাকাঙ্খিত কারণে উক্ত ছনখোলার কেয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।)

ব্রীজ নির্মাণ আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার চীফ কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাশেম ও আনজু আরা বেগমের নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম.এ সাত্তার, কেফায়েত উল­াহ, পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ, ছনখোলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসাইন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ফয়সাল, সাইফুল ইসলাম রুবেল, আমান উল­াহ, বজল আহাম্মদ, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ আবছার, জসিম উদ্দিন, রেজাউল করিমসহ উক্ত মানববন্ধনে দাবী আদায়ের প্রেক্ষিতে শত শত মানুষ অংশগ্রহণ করেন এবং যতদিন পর্যন্ত উক্ত দাবী আদায় হয়নি।

ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবে বলে মত প্রকাশ করেন। এসময় বক্তারা বলেন, প্রতি বছর ছনখোলার ঘাটে ২/৩ জন মানুষ নৌকা নিয়ে পারাপার হওয়ার সময় নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে।

আর এতে অনেক মা-বাবার বুক খালী হয়েছে। উক্ত ঘাটে হারিয়েছে মা-বাবা কিংবা ভাই-বোন ও আত্মীয় স্বজনদের। তাই অতিদ্রুত উক্ত ছনখোলার ঘাটে নির্মাণ করে মানুষের দূর্ভোগ লাগব করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং এব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।

ভয়েস/জেইs‌ উ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION