শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

রনবীরের সঙ্গে দীপিকা ও আলিয়া

বিনোদন নিউজ ডেস্ক:

পরিচালক সঞ্জয় লীলা বানশালির ছবি মানেই বিরাট ক্যানভাস জুড়ে উজ্জ্বল নক্ষত্রের দ্যুতি। তার পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’ও তার ব্যতিক্রম নয়। এই পিরিয়ড ফিল্মে নামভূমিকায় থাকছেন রণবীর কাপুর। ছবির প্রধান দুই নারীচরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট এক প্রকার নিশ্চিত। চমকদার কাস্টিং সন্দেহ নেই।

ব্রেকআপের পরে রণবীর-দীপিকা একসঙ্গে ছবি করেছেন। আলিয়ার সঙ্গেও দীপিকার সম্পর্ক ভাল বলেই খবর। এ বার সেটে রণবীর তার প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে কীভাবে সামলান, সেই দিকেই বোধহয় সবচেয়ে বেশি নজর থাকবে।

বানশালি নাকি প্রথমে এই চরিত্রে রণবীর সিংকে ভেবেছিলেন। কিন্তু চিত্রনাট্য এবং বৈজু বাওরার সঙ্গে রণবীর কাপুরকে অনেক বেশি মানানসই বলে মনে হয় পরিচালকের।

শোনা যাচ্ছে, ১৯৫২ সালের ‘বৈজু বাওরা’ ছবির রিমেক এটি, যেখানে প্রধান চরিত্রে ভরত ভূষণ এবং মীনা কুমারী ছিলেন। ছবিতে আরও একটি জোরালো পুরুষচরিত্র রয়েছে। তার জন্য হৃতিক রোশন এবং অজয় দেবগণের কাছে প্রস্তাব গিয়েছে। আগামী বছরে এই ছবির কাজ শুরু হওয়ার কথা। বানশালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং নিয়ে। এতে মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION