বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ইউএনও নিজামুদ্দীন আহমদ। ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার নতুন ইউএনও নিজামউদ্দীন আহমেদ যোগদান করেছেন আজ।
বুধবার ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন। এ সময় উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান সেখানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এর কার্যালয় সূত্রে জানাযায়।
একইদিন বিকালে উখিয়ার নবাগত ইউএনও নিজামুদ্দীন আহমদ ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান থেকে দায়িত্ব বুঝে নেন।
গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক জারীকৃত এক প্রজ্ঞাপনে নিজামুদ্দীন আহমদ সহ ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, উখিয়ার বিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান জনপ্রশাসন বিষয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে সরকারিভাবে যুক্তরাজ্য যাচ্ছেন।
ভয়েস /জেইউ।