বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

ভয়েস নিউজ ডেস্ক:

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক রকেট হামলার ঘটনা ঘটেছে। বুধবার উত্তর ইরাকে কুর্দিস্তান অঞ্চলে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে রকেটগুলো আঘাত হানে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিমানবন্দরের সঙ্গে একটি সামরিক ঘাঁটিতে তিনটি রকেট হামলা হয়েছে বলে এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন। বাকি তিনটি রকেট হামলা হয় ঘাঁটির বাইরে।

অন্যান্য সময়ে ব্যবহৃত হওয়ার তুলনায় এবারের রকেটগুলো ছিল বেশ বড় বলে জানিয়েছে মার্কিন সূত্র। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

নিনেভেহ প্রদেশের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হাশাদ আল শাব্বি নিয়ন্ত্রিত একটি গ্রাম থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে দাবি করেছে কুর্দিস্তান কর্তৃপক্ষ।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী এরবিল প্রশাসনিক এলাকায় একাধিক রকেট হামলা চালিয়েছে। যে এলাকা থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে সেখানকার নিরাপত্তা কমান্ডারকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এক টুইটবার্তায় লেখেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টায় কোনো হামলাকে বরদাশত করবে না কুর্দিস্তান সরকার।

এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION