বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়েছে

ভয়েস নিউজ ডেস্ক:

আটকের কয়েক ঘণ্টার মাথায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছিল। গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে মারা যাওয়া এক দলিত নারীর পরিবারের সদস্যদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে দেখা করতে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিলে উত্তরপ্রদেশের রাজ্য সরকার। রাহুল-প্রিয়াঙ্কাদের কনভয় হাইওয়ের গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে। হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে আটকে দেয় পুলিশ। এখানে পুলিশের সঙ্গে রাহুলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে তুলে গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে পুলিশ তাদেরকে একটি গাড়িতে তুলে নেয়।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশের একটি গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। তাদেরকে একটি গেস্ট হাউজে নিয়ে রাখা হয়। পরে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য তাদেরকে পুলিশ পাহারাতেই দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION