বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ধর্ষক এখন সমাজের ‌’মহামারী’, এদের কঠোর শাস্তি দিন

মহেশখালী উপজেলা সদরে ছাত্রসমাজের প্রতিনিধিরা নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষকসহ সকল ধর্ষকদের কঠোর শাস্তির দাবি নিয়ে মানববন্ধনের দৃশ্য

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

ধর্ষকদের শাস্তির দাবীতে মহেশখালীতে ছাত্রদের মানববন্ধন

দেশে ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মহেশখালীতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানবন্ধন করেছে। ধর্ষক এখন সমাজের মহামারী উল্লেখ করে এদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্রসমাজের প্রতিনিধিরা।

৬ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনের রাস্তায় মহেশখালী ছাত্র সমাজের আয়োজনে এ মানবন্ধন করা হয়। এতে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার মহামারী শেষ না হতেই ধর্ষণের মহামারী শুরু হয়েছে দেশে। প্রতিদিন পত্রিকা ও টিভির পর্দায় ধর্ষণের ঘটনা চোখে পড়ে। সদ্য কুমিল্লায় গৃহবধু ধর্ষণ ও নোয়াখালীতে মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে ধর্ষণের পর ভিড়িও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়ার ঘটনাটি ন্যাক্কারজনক। দ্রুত যে কোন ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তি দেয়ার ব্যবস্থা করার দাবী জানান তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সায়েদ সাফওয়ান সজীব, মোহাম্মদ মোহাব্বত আলী, শাহরিয়ার মুহাম্মদ তানসেন, আকিল খান, আশরাফ উল্লাহ খান, সাংবাদিক আবুল বশর পারভেজ, আব্দুস সালাম বাঙ্গালী এবং আমিনুল হক। এসময় প্রায় দুইশতাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION