বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদগাঁওতে ডাকাতের গুলিতে কলেজ শিক্ষার্থী নিহত 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি পাহাড়ী ঢালায় ডাকাতের গুলিতে জনি দে রাজ (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ (৮ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জনি দে কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের ৪ ওয়ার্ডের পূর্ব বাজারঘাট এলাকার তপন দের পুত্র। সে স্থানীয়ভাবে কণ্ঠশিল্পী নামে পরিচিত।
রামুর ঈদগড় ইউনিয়ন এর ৪ নাম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ির ঢালায় যাত্রীবাহী একটি সিএনজি ডাকাতের কবলে পড়ে। এসময় ডাকাতের গুলিতে আমার এলাকার বাসিন্দা জনি নিহত হয়েছে। কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই ইউপি সদস্য।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস জানান, খবর পাওয়ার পর কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি তদন্ত সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION