বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

ভয়েস নিউজ ডেস্ক:

সুইডেনের স্টকহোমে স্থানীয় সময় সকাল পৌনে বারোটার পরে জাতিসংঘের সংস্থাটিকে শান্তিতে এবারের নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমির একটি প্যানেল।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ ডব্লিউএফপির নাম প্রকাশ করা হয়।

এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, ‘ক্ষুধার বিরুদ্ধে লড়াই, সংঘাতময় অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং যুদ্ধ ও সংঘাতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার রোধ করতে চালিকা শক্তি হিসেবে কাজ করার জন্য ২০২০ সালের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে নোবেলে ভূষিত করা হলো।’

ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা ডব্লিউএফপি। প্রতি বছর ৭৫টি দেশে ৮ কোটি লোককে খাদ্য সহায়তা দান করে তাকে সংস্থাটি।

সংস্থাটির সদর দপ্তর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে। এগুলোর মাধ্যমে ডব্লিউএফপি এমন সব মানুষকে সাহায্য করে যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উত্‌পাদন কিংবা আহরণে অক্ষম।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস এলিজাবেথ গ্লিক। স্বতন্ত্র কাব্যিক স্বর ও সরল সৌন্দর্য ব্যক্তি-অস্তিত্বকে সর্বজনীন করে তোলে, তার স্বীকৃতিস্বরূপ এ বছর তাকে নোবেল দেয়া হয়।

বুধবার রসায়নে বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা। জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ স্বীকৃতি পান তারা।

মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখেন তারা।

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

১২ অক্টোবর অর্থনীতিতে এ বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION