বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হোটেল থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার ভয়েস, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

শহরের কলাতলী আবাসিক হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯) তার পিতা-খাইরুল ইসলাম পলাশ। জেলা-বরগুনা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত ১১টার দিকে ঐ হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর থানা পুলিশ।

তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়। স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় না। ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত।

এ প্রসঙ্গে হোটেলের পরিচালক হাসান মুরাদ আনাস জানান। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান,লাশ উদ্ধার থেকে ময়নাতদন্ত পর্যন্ত সকল প্রক্রিয়া হোটেল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় করছে। ঘটনার উদঘাটনে তারাও চেষ্টা করছে বলে জানান হাসান মুরাদ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার (ওসি) বলেন, এঘটনায় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়ে করেছে।

এ প্রসঙ্গে হোটেলের পরিচালক হাসান মুরাদ আনাস জানান। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান,লাশ উদ্ধার থেকে ময়নাতদন্ত পর্যন্ত সকল প্রক্রিয়া হোটেল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় করছে। ঘটনার উদঘাটনে তারাও চেষ্টা করছে বলে জানান হাসান মুরাদ।

কক্সবাজার সদর মডেল থানার (ওসি) বলেন, এঘটনায় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION