বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৫৩ ঘণ্টা পর রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্যাতনে আহত বাংলাদেশি চালক উদ্ধার

নুরুল বশর

ভয়েস প্রতিবেদক:

অপহরণের ৫৩ ঘণ্টা পর ছুরিকাঘাতে আহত অবস্থায় অপহৃত মাইক্রোবাসচালক নুরুল বশরকে  উদ্ধার করা হয়েছে। উখিয়ার কুতুপালংয়ে যাত্রী আনতে গিয়ে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ অপহরণ করেছিল তাকে।

বর্তমানে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত করে তাকে ছেড়ে দেয় রোহিঙ্গা অপহরণকারীরা।

নুরুল বশরের স্ত্রী সেগুফা বেগম ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর বরাতে সত্যতা জানাগেছে।

যেভাবে অপহণ হয়েছিল:

গত ৬ অক্টোবর সন্ধ্যায় ভাড়ায় হ্নীলা থেকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের মরকজ পাহাড়ের কাছে গেলে নুরুল বশর অপহরণ ও হ্নীলার পশ্চিম সিকদার পাড়ার নুর হোছনের পুত্র নুরুল হুদাকে (৩০) হত্যা করা হয়। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে রোহিঙ্গা-বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ওপর চড়াও হয় এবং তাদের প্রতিহতের ঘোষণা দেন।

এরই মধ্যে পরদিন দুপুরে একটি মুঠোফোন থেকে অপহৃত চালক নুরুল বশর তার বাবার কাছে ফোন করে জানান, তিনি রোহিঙ্গা উগ্রপন্থি গ্রুপের হেফাজতে পাহাড়ে বন্দি রয়েছেন। এই বিষয় নিয়ে বেশি হইচই করলে তার মরদেহ পাওয়ায যাবে। আর নীরব থাকলে উগ্রপন্থিদের মনে দয়া হলে তাকে জীবিত ছেড়ে দেওয়া হতে পারে।

স্থানীয় চেয়ারম্যানসহ সচেতনমহল অপহৃত নুরুল বশরকে প্রাণে রক্ষার্থে কৌশলী ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে অপহরণকারী গুরুতর আহত অবস্থায় তাকে ফেরত দিলে পরিবারসহ সকলের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অবসান ঘটে চরম উদ্বেগ-উৎকণ্ঠার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION