বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১৩ থেকে ১৬ বছরের বালকদের ১০ দিনের ফুটবল প্রশিক্ষণ সফলতায় শেষ

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে
বালকদের ফুটবল প্রশিক্ষণের সফল সমাপ্তি

১৩ থেকে ১৬ বছরের বালকদের ১০ দিনের ফুটবল প্রশিক্ষণ সফলতায় শেষ হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।

উপস্থিত ছিলেন সহ সভাপতি জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, অাছার উদ্দিন, ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদস্য রতন দাস, অালীরেজা তসলিম, এম.অার মাহবুব, ওসমান সরওয়ার অালম, কারাতে কোচ উদয় শংকর পাল মিঠু, জেলা উশু এসোসিয়েশন যুগ্ম সম্পাদক – ক্রীড়া সাংবাদিক অানোয়ার হাসান চৌধুরী, রেফারি কাশেম কুতুবী, দৈনিক কক্সবাজার প্রতিবেদক মাহবুবুর রহমান ও উশু সংগঠক মো: গিয়াস উদ্দিন প্রমুখ।

ডিএসএ’র সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ও ফুটবল সম্পাদক হারুন অর রশিদ জানিয়েছেন, সম্পন্ন হওয়া প্রশিক্ষণে কক্সবাজার সদর উপজেলার ২৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করেছে। অাজ তার সফল সমাপ্তি হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION