রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওমরাহর দ্বিতীয় পর্ব

পবিত্র কাবা শরীফ

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ওমরাহের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রবাসীসহ সৌদি আরবের আড়াই লাখ নাগরিক ওমরাহ পালনের সুযোগ পাবেন।এই আড়াই লাখ নাগরিকসহ এই দফায় মোট ছয় লাখ মুসলিমকে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরাহের তৃতীয় পর্বে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাবেন।

এ সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন এবং মসজিদের ভেতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে বলেও ঘোষণা করেছে সৌদি হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।

সৌদির হজ ও ওমরাহ সম্পর্কিত জাতীয় কমিটির সদস্য হানি আল ওমাইরি জানিয়েছেন, এবার মুসল্লিরা আল রাওয়াদাহ আল শরিফা এবং মদিনায় মসজিদে নববির পুরোনো মসজিদ এলাকায় যাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, ওমরাহ পালনের অনুমতি গ্রহণের পাশাপাশি গ্র্যান্ড মসজিদ এবং রাওয়াদাহ শরিফ পরিদর্শনের ইতামারনা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

ওমরাহের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ দিনে ১০ বার পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। এছাড়া ওমরাহ পালনকারীদের প্রবেশ এবং বের হওয়ার সময় স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নেয়া হচ্ছে।

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন স্থগিত করা হয়। করোনা পরবর্তী কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম ও শর্তপালন সাপেক্ষে গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। ইতোমধ্যে প্রথম ব্যাচ নিয়মতান্ত্রিকভাবে ওমরাহ সম্পন্ন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION