বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১৬ বছর পর কক্সবাজারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আইন আদালত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ধর্ষণ মামলায় প্রায় ১৬ বছর পর জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজার নারী ও শিশু নিরযাতন দমন ট্রাইব্যুনাল-১ একই সাথে তাকে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকালে কক্সবাজার নারী ও শিশু নিরযাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার।

কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

স্পেশাল পিপি বদিউল আলম সিকদার জানান, আসামী জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে ধর্ষন করে। পরবর্তীতে অন্তঃস্বত্তা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি। তার একটি পুত্র সন্তানও জন্মগ্রহন করে। সেই পুত্র সন্তানের বয়সও বর্তমানে ১৫ বছর। আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়া এ রায় দিয়েছেন।দীর্ঘ ১৬ বছর পর ফরিয়াদি ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION