বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জনি-কালুর খুনি ডাকাতদের বিচার দাবিতে মানববন্ধন

ঈদগড়ে জনি-কালুর হত্যার প্রতিব‍াদে মানববন্ধন

নুরুল আবছার, ঈদগড়: 

ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকতের হাতে নির্মমভাবে খুন হওয়া কিশোর শিল্পী জনি দে ও মোঃ কালু’র হত্যার বিচার দাবিতে সকল -সন্ধ্যা হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালন করছে। এই মানবন্ধণ কর্মসূচী পালন  করছে ঈদগড়ের শিক্ষিত সমাজ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মালিক শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ‍শতশত নারী-পুরুষ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নুরুল আবছার, প্রাক্তন ছাত্র সংসদ সাবেক সাঃ সম্পাদক ও শিক্ষক রশীদুল আলম রিয়াদ,সাধারণ সম্পাদক শাহা মোহাম্মদ তৌহিদ ইসলাম, অর্থ সম্পাদক নুরুল হুদা, ছাত্র নেতা হারুন রশিদ, মামুন রশিদ ঢাবির আইন বিভাগের ছাত্র মহি উদ্দিন, মুমিনুল হক , কৃষি অফিসার আবু আলা-আসাদ বাবলু,প্রাক্তন ছাত্র সংসদের দপ্তর সম্পাদক জালাল আহমেদ, হিন্দু ঐক্য পরিষদ সভাপতি বাবু অদির দে,সমাজ সেবক ফরিদুল আলম,ব্যবসায়ী আহাছাব উল্লাহ, ডাঃ সাহাব উদ্দিন, বাজার সমিতি সাঃ সম্পাদক নাজিম উদ্দীন, ডুয়েট ছাত্র ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্য মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ হাসেম, শ্রমিক নেতার সাঃ সম্পাদক নেজাম উদ্দিন।

এছাড়া শত জনতার দাবী মোহাম্মদ কালু ও শিল্পী জনি দে রাজ হত্যার প্রতিবাদে হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ঈদগড়ের বিভিন্ন সংগঠন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION