বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ব্যাগের ভিতর ৫ হাজার ৮৭০টি ইয়াবা, আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

দুদু আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তাকে আটক করা হয় টেকনাফে ৫ হাজার ৮৭০টি ইয়াবাসহ ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হোয়াইক্যং বাজারের আমতলা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক দুদু আলম হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার কবির আহমদের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী জানান, পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি কিছু ইয়াবা নিচ্ছে এমন সংবাদ অভিযান চালানো হয়।

অভিযানে আটক দুদু আলমের সাথে থাকা একটি পলিথিন ব্যাগের ভেতর ৫ হাজার ৮৭০ টি ইয়াবা পাওয়া যায়।

আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোঃ শেখ সাদী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION