শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

অভিনেত্রী ও তার বোন রাঙ্গোলির বিরুদ্ধে মামলার নির্দেশ

বিনোদন ডেস্ক:

সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অভিযোগে অভিনেত্রী কঙ্গনা রাণৌত ও তার বোন রাঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালত। হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট জয়দেও ঘুলে জানিয়েছেন, সকল অভিযোগ ও প্রমাণাদি বিশ্লেষণ করে দেখা গেছে কঙ্গনা ও তার বোন অপরাধ করেছেন। এরপর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ), ২৯৫ (এ), ১২৪ ধারায় মামলা নথিভূক্ত করা ও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করতে বান্দ্রা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন সাহিল সায়েদ নামের একজন কাস্টিং ডিরেকটর। তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় সাক্ষাৎকারে বলিউডকে নেতিবাচকভাবে ‍তুলে ধরেছেন কঙ্গনা। পাশাপাশি এই অভিনেত্রী ও তার বোন সাম্প্রদায়িক বিভাজন তৈরি চেষ্টা করেছেন। দুই জন মিলে ক্রমাগত বলিউড তারকাদের আক্রমণ করেছেন। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, মাদক প্রসঙ্গ তুলে ক্রমাগত মানহানিকর মন্তব্য করেন। এমনকী ধর্মীয় উসকানিমূলক মন্তব্যও করেছেন।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পাশপাশি বিভিন্ন সাক্ষাৎকারে বলিউডের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION