বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাষান্ড স্বামীর হাতে খুন হওয়া আফরোজার জানাযা সম্পন্ন

স্বামীর আদিম নিষ্ঠুরতার শিকার হয়ে খুন হওয়া আফরোজার জানাযা, শোকাহত এলাকার মানুষ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

স্বামীর বর্বরতার শিকার নিহত গৃহবধু আফরোজার জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এই জানাযার মাধ্যমে ইহজগতের যবনিকাপাত ঘটলো আফরোজার। তাঁকে পিতার বাড়ি হোয়ানকের পুঁইছড়ি গ্রামে দাফন করা হয়।

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের পুত্র নিষ্ঠুর পাষান্ড স্বামী রাকিব হাসান বাপ্পীর নিষ্ঠুরতার বলি হয় গৃহবধূ আফরোজা বেগম এর জীবন। গতকাল স্বামীর বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থা হতে পুলিশ আফরোজার লাশ উদ্ধার করে। আফরোজার জানাজায় উপস্থিত হাজার হাজার জনতা এই নির্মম খুন এর দৃষ্টান্ত মূলক উপযুক্ত বিচার দাবি করেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION