বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অভিযানের সময় দেখা যায় শহরের একটি হোটেলে ফ্রিজে এভাবে রাখা হয় খাদ্য সামগ্রী, যা অস্বাস্থকর পরিবেশে রাখা হয় বলে প্রমাণ হয়

এম এ সাত্তার:

অসাস্থ্যকর ভেজা স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে নিরিবিলি অর্কিড, সল্ট রেস্টুরেন্ট ও ম্যাকডেরীন রেস্তোরাঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে শহরের হোটেল মোটেল জোন এলাকার এসব রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা অভিযান পরিচালনার সময়

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা বলেন, লাইসেন্স নবায়ন না করা, অসাস্থ্যকর ভেজা স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পন্য মজুদ রাখার, যথাযথ ভাবে ভোক ভাউচার সংরক্ষণ না করায় এবং যথাযথ সাস্থ্যবিধি না মানার অপরাধে এই তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা আনসার বাহিনি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION