বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
চকরিয়ায় নির্মাণাধীন ১০০ শয্যার সরকারি হাসপাতাল পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচছা জানান হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়াঃ
চকরিয়ায় নির্মাণাধীন ১০০ শয্যার সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার।
রোববার ১৮অক্টোবর তিনি সরেজমিন পরিদর্শনে আসলে হাসপাতাল প্রশাসনের তরফ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোহাম্মদুল হকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, তরুণ আওয়ামী লীগ নেতা আমিনুল করিম, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের অংশগ্রহণে হাসপাতালের সম্মেলন কক্ষে তিনি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল ওসমান সরওয়ার হাসপাতালের চলমান একাধিক প্রকল্পের উন্নয়ন কার্যক্রম ঘুরে ফিরে দেখেন। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে হাসপাতাল আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করেন।
ভয়েস/জেইউ।