বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

 ডোনাল্ড ট্রাম্পের চীনে ব্যাংক অ্যাকাউন্ট আছে

ভয়েস নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। চীনের বিরুদ্ধে সদা-সোচ্চার ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট এ হিসাবটি নিয়ন্ত্রণ করে। এ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনে ট্যাক্সও দেওয়া হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংক্রান্ত বিভিন্ন নথি যাচাই করে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ ও ১৭ সালে প্রেসিডেন্ট হওয়ার সময় যুক্তরাষ্ট্রে মাত্র ৭৫০ ডলার ট্যাক্স দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, চীনে ওই অ্যাকাউন্টটি স্থানীয়ভাবে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার ট্যাক্স দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, এশিয়ায় হোটেল ব্যবসায় বিনিয়োগ করার উদ্দেশ্যেই ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে বরাবরই কঠোর। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে দেশটিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের বিরুদ্ধে কয়েক দফায় বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION