বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য ইরান-রাশিয়ার হাতে: র‌্যাটক্লিফ

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের কিছু তথ্য হাতে পেয়েছে ইরান ও রাশিয়া। নির্বাচনের মাত্র ১৩ দিন আগে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফ।

স্থানীয় সময় বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দেশটির জাতীয় গোয়েন্দা কর্মসূচির (এনআইপি) পরিচালক জন র‌্যাটক্লিফ।

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভোটারদের হুমকিমূলক ইমেইল পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটারদের তথ্য ব্যবহার করে ‘নিবন্ধিত ভোটারদের কাছে ভুয়া তথ্য’ ছড়ানো হতে পারে, যা ‘বিভ্রান্তি, বিশৃঙ্খলা ছড়ানো এবং আমেরিকান গণতন্ত্রের প্রতি বিশ্বাস হ্রাস’’ করানোর প্রচেষ্টা করা হতে পারে বলে মনে করছেন র‍্যাটক্লিফ।

ইরানের পাশাপাশি রাশিয়ার কাছেও কিছু ভোটারের তথ্য আছে বলে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার এই পরিচালক। তবে গোয়েন্দা কর্মকর্তারা এখনও পর্যন্ত রাশিয়ার কাছ থেকে ইরানের মতো আচরণ দেখতে পাননি বলে জানান র‍্যাটক্লিফ।

এর আগে ২০১৬ সালের নির্বাচনের সময়ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল যে, ক্রেমলিন সমর্থিত হ্যাকাররা সাইবার হামলা ও সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণা ব্যাহত করার চেষ্টা করেছিল। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION