বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পূজা মন্ডপ পরিদর্শনে এএসপি তফিকুল আলম

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন এএসপি তফিকুল আলমসহ চকরিয়া পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।

২৪ অক্টোবর শনিবার সকালে হরি মন্দির পরিদর্শনের সময় চকরিয়া পৌরসভা হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন -চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজো হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের ও চকরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মুকুল কান্তি দাশ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন -চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, হরি মন্দির পূজা কমিটির সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি রিপন বসাক, পূজা কমিটির নেতা খোকন সুশীল, ডাবলু দাশ,তনু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION