বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এড. সৈয়দ রাশেদ উদ্দিন’র মাতার ইন্তেকালে শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের আইপিবি রোডস্থ ‘আমির মার্কেট’র পরিচালক এবং কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. সৈয়দ রাশেদ উদ্দিনের মাতা আয়েশা বেগম এর ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ জান্নাতুল ফেরদৌস নসীব করার দোয়া কামনা করেছেন। বিবৃতি প্রদান করেছেন কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিশনের পক্ষে সভাপতি মাহবুবর রহমান (সৈকত টাওয়ার), সাধারণ সম্পাদক মোঃ নুরুল করিম (আশা শপিং কমপ্লেক্স), আলহাজ্ব সিরাজুল ইসলাম (আন-নাহার কমপ্লেক্সে), আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী (বানু প্লাজা), আলহাজ্ব মোহাম্মদ হোছাইন (আপন টাওয়ার), আবু মোশের্দ চৌধুরী (আবু সেন্টার), আবু জাফর ছিদ্দিকী (জাফর প্লাজা), মোঃ খোরশেদ আলম (আছাদ কমপ্লেক্স), মাহবুবুল হক মুকুল (ফিরোজা শপিং কমপ্লেক্স), এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন (হাসেম টাওয়ার), কামরুল ইসলাম কাজল (এ.ছালাম মাকের্ট), আনোয়ার আহমদ (ফজল মাকের্ট), ইয়াসিন পারভেজ চৌধুরী (হেফাজত মাকের্ট), আলহাজ্ব লোকমান হাকিম মাস্টার (আশরাফিয়া কমপ্লেক্স), আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী (এ.আর.সি. টাওয়ার), এডভোকেট তাপস রক্ষিত (রক্ষিত মাকের্ট), এডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন (আকিব মাকের্ট), হামিদুর রহমান (কাদের শপিং কমপ্লেক্স), আবুল কাসেম (কাসেম প্লাজা), মোঃ নুরুল আমিন (নোভা শপিং), মোঃ শহিদুল ইসলাম (ইসলাম টাওয়ার), মোঃ নুরুল ইসলাম (জে.এন প্লাজা), আলহাজ্ব জালাল আহমদ (আলমাস কমপ্লেক্স), আলহাজ্ব আব্দুল শুক্কুর (সৌদিয়া বার্মিজ মাকের্ট), আজিজ মাওলা (হাজেরা শপিং সেন্টার), সাইফুদ্দিন খালেদ (সফিক সেন্টার), শাহেদ মিজান (আলোছায়া পয়েন্ট), সরওয়ার রোমন (কাসেম প্লাজা মাকের্ট), মোঃ আলী হোসেন বাবুল (গুলজার শপিং কমপ্লেক্স) প্রমুখ।

উল্লেখ্য, কক্সবাজারের প্রবীণ ব্যবসায়ী মরহুম মোজাফ্ফর আহমদের স্ত্রী এবং এডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন-এর মাতা আয়েশা বেগম (৭৫) গত ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসিও’তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তিনি ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ এশা বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে বইল্লা পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION