বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ইয়াবাসহ আটক দুইজন

আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে ৫হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার রাতে টেকনাফ পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে মেসার্স মা-বাবা দোয়া পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে সৈয়দুল ইসলাম প্রকাশ রুবেল (২১) ও সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোঃ সাইফুল করিম (২১)। এসময় ৫ হাজার পিস ইয়াবা ছাড়াও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর বিভাগীয় সহকারী পরিচালক ও উখিয়া-টেকনাফ সার্কেলের কমান্ডিং অফিসার সিরাজুল মুস্তফা এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম ইয়াবা বিক্রয়ের সংবাদ পেয়ে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে সী-বীচ রোডের মের্সাস মা-বাবার দোয়া পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সামনে অভিযান চালিয়য়ে ৫ হাজার পিস ইয়াবা ও একটি নোকিয়া মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার মূল্য ১৫ লাখ ১৬ হাজার টাকা। আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে সৈয়দুল ইসলাম প্রকাশ রুবেল (২১) ও সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোঃ সাইফুল করিম (২১)।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধরকৃত ইয়াবা ও মোবাইলসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION