বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ফাইল ছবি ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি জেলা প্রশাসনের ফেসবুক ফেইজেও প্রকাশ করেন।
‘মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান এর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে জেলা প্রশাসন কক্সবাজার এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।’
উল্লেখ্য রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১টারদিকে কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ভয়েস/জেইউ।