বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হ্যালো মায়া, ট্যাডোবার রানী

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। শুটিং থেকে বিরতি নিয়ে অবসর যাপন করছেন তিনি। ‘মজিলি’ সিনেমা খ্যাত এ অভিনেত্রী ভারতের মহারাষ্ট্রের টাডোবা জঙ্গলে রোমাঞ্চকর সময় পার করছেন।

আর সেখানে প্রাণীদের দারুণ কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সামান্থা। এসব ছবিতে বাঘসহ বিভিন্ন প্রাণী ও টাডোবা জঙ্গলের দৃশ্য দেখা যায়।

ক্যাপশনে সামান্থা লিখেছেন—হ্যালো মায়া, ট্যাডোবার রানী। আমি কোনো প্রাণীকে তার নিজের আবাসে এতটা মহিমান্বিত কখনো দেখিনি, প্রকৃতিতেই তার সৌন্দর্য। একদিন প্রাণীদের দাসত্বের অযৌক্তিকতা প্রমাণিত হবে। একদিন আমরা আমাদের আত্মাকে আবিষ্কার করব এবং এই গ্রহ তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য যোগ্য হয়ে ওঠবো।

সামান্থা ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। খুব শিগগির অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে সামান্থার।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। তামিল ভাষার ‘৯৬’ সিনেমার রিমেক এটি। তার পরবর্তী সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। বর্তমানে এই সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এতে আরো অভিনয় করছেন—নয়নতারা, সেতুপাতি প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION