বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীকে হারিয়ে ফাইনালে ঈদগাহ

ভয়েস প্রতিবেদক:

সদরের ঈদগাঁওতে শেখ রাসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মহেশখালী ফুটবল টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঈদগাহ ফুটবল একাডেমি। জুমাবার (৬ নভেম্বর) বিকালে ঈদগাহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং সভাপতি এড. সৈয়দ রেজাউর রহমান। উদ্বোধক ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. একরামুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার কাউন্সিলর মিশকাত সিকদার, ঈদগাহ ফুটবল একাডেমির চেয়ারম্যান হুমায়ুন করিম সিকদার, টিম ম্যানেজার শাহরিয়ার সেজান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সেক্রেটারি আব্দু রাজ্জাক, এড. জুলকার জিল্লু, মো: আলমগীর, ঈদগাহ ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ জিয়াউল হক জিয়া, ঈদগাহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুল হক, সেক্রেটারি কাইয়ুম উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রকি প্রমুখ। অন্যঅদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ রোহান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজ্বী আব্দুল্লাহ, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, ঈদগাহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হিরু, ঈদগাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামিলীগ সদস্য আমান উল্লাহ আমান প্রমুখ।

ঈদগাহ একাডেমির চেয়ারম্যান হুমায়ুন করিম সিকদার বলেন, বৃহত্তর ঈদগাঁও এলাকার সর্বদলীয় মানুষের সমর্থনের ফলে ঈদগাহ একাডেমি বিজয় লাভ করেছে। এ বিজয় ঈদগাহ বাসীকে উৎসর্গ করলাম। আগামী ফাইনাল ম্যাচে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। এদিকে ঈদগাহ একাডেমির বিজয়ে চরম উৎসাহ, উদ্দিপনা বিরাজ করছে ঈদগাহ এলাকার হাজার হাজার ক্রীড়া প্রেমী মানুষের মাঝে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION