বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অধ্যক্ষ মোহাম্মদ হোছ‍াইন কে সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ আজীবন স্মরণ রাখবে

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর স্বনাধন্য অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ হোছাইন এর বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

৭নভেম্বর শনিবার সকাল ১১টায় কলেজ অডিটরিয়াম (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মকছুদ অাহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের অাশেক উল্লাহ রফিক এমপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অানোয়ার পাশা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা অাওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, মহেশখালী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাহাম্মদ কবির, হোয়ানক কলেজ এর অধ্যক্ষ সরওয়ার কামাল,বান্দরবন সরকারী কলেজের অধ্যাপক ফরিদুল অালম, বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর প্রতিষ্টাতা সদস্য  ফজল অাহাম্মদ, বঙ্গবন্ধু মহিলা কলেজ এর দাতা সদস্য অাকতার কামাল চৌধুরী,বড় মহেশখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির অাযাদ, শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক মো ইউনুছ প্রভাষক মাহাবুবর রজমান।

বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন

প্রধান অতিথি বিদায়ী অধ্যক্ষকে উদ্দ্যেশ্য করে বলেন বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ হোছন কে সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ অাজীবন স্মরণ করবে।একটি শিক্ষা প্রতিষ্টান অল্প সময়ে সরকারী করণে নিরলস প্রচেষ্টা করার ফসল। নারী শিক্ষা বিকাশে বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এ অতি দ্রুত একটি অাবাসিক হোস্টেল ও একাডেমীক ভবন প্রতিষ্টা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু ও প্রভাষক হোসনে অারার উপস্থাপনায় শিক্ষক গণের মধ্যে উপস্থিত ছিলেন মোকারমা খানম, লাইলুন নাহার,জাফার অালম,মিঠু চন্দ্র পাল,অামান উল্লাহ,মিজানুর রহমান, উকিল অাহাম্মদ,খালেদা বেগম,শাহেনা অাক্তার,অাবু হানিফ,হাবিবুর রহমান,প্রদর্শক গিয়াস উদ্দিন, অাবু কাউছার, গ্রহান্তরিক শওকত মোবাকর সহ কলেজে শিক্ষার্থী,অভিভাবক,রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION