বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে নিখোঁজের পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:

টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর আবদুল আজিজ (১২) নামে মাদ্রাসার এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতের ঝোপ থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। সে টেকনাফের মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত শিক্ষার্থীর বাবা ফরিদ মিয়া জানান, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে তার ছেলে আবদুল আজিজ পাশের দোকানে নাস্তার জন্য যায়।

সেখানে একই এলাকার ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ তার ছেলে আবদুল আজিজকে জরুরি কথা আছে বলে দেখা করতে বলে। ছেলে বাড়িতে নাস্তা রেখে সরল বিশ্বাসে তার সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেও ছেলেকে জীবিত ফেরত পাননি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আবদুল আজিজ নিখোঁজের পর তার বাবা ফরিদ মিয়া বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ কচ্চপিয়াস্থ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতের ঝোপ থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION