বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ডাকাত জকিরের আস্তানায় অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে রোহিঙ্গা শীর্ষ ডাকাত জকিরকে গ্রেফতার করার জন্য তার আস্তনায় অভিযান চালায় আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরকে গ্রেফতার করতে না পারলেও পুলিশ তার আস্তনা থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়াতুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে ডাকাত জকির অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সসুপার (এএসপি) তফাজ্জুল হোসেন ও পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমানের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এসময় পুলিশ এইচ ব্লকে ডাকাতের ওই আস্তনায় অভিযান চালিয়ে ১টি এক নলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৯শ ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

পরবর্তীতে অভিযানকারী এপিবিএন পুলিশের টিম উল্লিখিত আলামত সমূহ পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা মূলে উদ্ধার করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION