বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৯৯ ভরি ১১ আনা ওজনের স্বর্ণ নিয়ে আব্দুল গণি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে ৯৯ ভরি ১১ আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকালে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যানবাহণ তল্লাশী করার সময় তাকে ৭টি স্বর্ণবারসহ আটক করতে সক্ষম হয়।

আটক চোরাকারবারী হলেন, সাতকানিয়ার ছয়দাহাট আফজলনগর বর্তমানে টেকনাফ পৌরসভার লামার বাজারের জাল ও রশির দোকান ব্যবসায়ী মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুল গণি (৪৬)। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি।

তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে কর্মরত অবৈতনিক নায়েক মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সরাসরি স্পেসাল সার্ভিস বাস (পালকি পরিবহণ) হোয়াইক্যং চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। বাসটি তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যক্তির পরিহিত প্যান্টের কোমরে বেল্টের ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৬৫ লাখ ২৯ হাজার ৫৩১ টাকার মূল্যমানের ৯৯ ভরি ১১ আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণেরবারের বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং সরকারী কর/ শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে বর্ণিত ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করার কার্যক্রম চলামান রয়েছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আটক স্বর্ণ চোরাকারবারীর টেকনাফ পৌরসভার লামার বাজারে জাল ও রশির দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। স্বর্ণ চোরাচালান ও ইয়াবা কারবার করে অনেকে আঙ্গুল ফুলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই অবৈধ ব্যবসার সাথে কারা কারা জড়িত অনেক তথ্য বেরিয়ে আসবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION