বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিপির কাছে জেলে হত্যায় প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি

মো: আলমগীর আজিজ, টেকনাফ:

টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) গুলিতে বাংলাদেশী জেলে হত্যার প্রতিবাদ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(আজ) গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২নং ব্যাটালিয়ানের কাছে ইমেইল ও ভাইবারের মাধ্যমে এ প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় বিনা উস্কানিতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশ( বিজিপির) সদস্যদের গুলিতে মোহাম্মদ ইসলাম নামে একজন বাংলাদেশি জেলেকে হত্যায় প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে যেকোনো ধরনের সমস্যা-সমাধানের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
গত শনিবার একটি ছোট্ট নৌকায় করে দুইজন জেলে নাফ নদীতে মাছ শিকারে যান। ওই দিন বিকালে টেকনাফের জলিলের দিয়া নামক জায়গায় তারা মাছ ধরছিল। হঠাৎ করে মিয়ানমার জলসীমানা থেকে বিজিপির সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে পরেরদিন রবিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলে মোহাম্মদ ইসলাম মারা যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION