শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক :
সম্প্রতি সোশ্যাল মিডিয়া একাধিকবার বিদ্রূপের মুখোমুখি হয়েছেন কলকাতার নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। রবীন্দ্রজয়ন্তীতেও একই কান্ড হলো।
এ দিন সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করেন নুসরাত। তবে নুসরাত বুঝতে পারেননি, এই পোস্টের জন্য তাকে ট্রোলিংয়ের মুখে পড়তে হবে। উঠেছে চুরির অভিযোগও।
আনন্দবাজার পত্রিকা জানায়, ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেনসিল ও কলম দিয়ে রবি ঠাকুরের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই একই ছবি ইনস্টাগ্রাম ও ফেইসবুক পেজে শেয়ার করেন নুসরাত, সঙ্গে নিজের ছবি জুড়ে দেন।
এই পোস্টে মূল ছবির শিল্পীর কোনো উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং।
এ প্রসঙ্গে নুসরাত বললেন, ‘‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী।’’
নুসরাতকে সর্বশেষ দেখা গেছে ‘অসুর’ ছবিতে। কয়েক মাস আগে নতুন সিনেমার শুটিং শুরু করলেও করোনার লকডাউনের জন্য স্থগিত হয়। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।