মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে কমিউনিটি ক্লিনিক

মহেশখালীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধনকালে বক্তব্য রাখছেন আশেক উল্লাহ রফিক এমপি।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিগত সময়ে গ্রাম পর্যাযে যখন স্বাস্থ্যসেবা ছিলনা তখন চিকিৎসার জন্য মানুষ ছিল অসহায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রকল্প গ্রহন করেন। এই জনমুখী প্রকল্প ২০০১ সালে স্থগিত করে দেয় স্বাধীনতা বিরোধীদের নিয়ে গঠিত তৎকালিন বিএনপি সরকার। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই জনমুখী প্রকল্পটি পুনরায় চালু করা হয়। এখন যার সুফল পাচ্ছেন দেশের বৃহত্তর জনগোষ্টী। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর শহরে যেতে হয় না। গর্ভবতী মহিলারা সহজেই বাড়ি পাশেই চিকিৎসা নিচ্ছেন। আগে রোগীরা ডাক্তার খোঁজলেও এখন ডাক্তাররা রোগী খোঁজেন এটিই আওয়ামী লীগের রাজনীতি।

জনগণের কল্যাণে কাজ করে বিধায় আওয়ামী লীগের পক্ষেই রয়েছে সাধারণ মানুষ। জনবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিল বিধায় জনগণ বার-বার প্রত্যাখান করছে বিএনপিকে। এরা জনগণের কল্যাণে কাজ করেনি। এরা ক্ষমতায় আসলে লুটপাটে ব্যস্ত থাকে। হাওয়া ভবন খুলে সারাদেশ চুষে খায়। তিনি গতকাল বেলা ১১টায় মহেশখালী পৌরসভার চরপাড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুইটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুল হাই, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এহছানুল করিম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক প্রণব কুমার দে, সাবেক কাউন্সিলর এম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী ও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেফায়ত উল্লাহ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION