EDITOR
- ২৪ নভেম্বর, ২০২০ /

মো:আলমগীর আজিজ, টেকনাফে:
টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা বিওপি দায়িত্বপূর্ণ এলাকা হতে আড়াই কিলোমিটার উত্তর পশ্চিম দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে পানখালী এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় হবে।এমন তথ্যে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়।
কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে পানখালী এলাকার দিকে আসতে দেখে।ওই ব্যক্তির চলাচল সন্দেহ হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে।বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই পাচারকারী তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়।পরে ব্যাগটি উদ্ধার করা হয়।ব্যাগটি খুলে গণনা করে৬০লাখ টাকার মূল্য মানের২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ভয়েস/আআ