মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পূর্ব ঘোষণা ছাড়া কক্সবাজার- মহেশখালী নৌপথ বন্ধ: বিপাকে যাত্রীরা

ফাইল ছবি

এস. এম. রুবেল, মহেশখালী:

পূর্ব ঘোষনা ছাড়া সন্ধ্যার পর থেকে কক্সবাজার- মহেশখালী নৌপথ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে শত শত যাত্রী। প্রতিদিনের ন্যায় বিভিন্ন কর্মজীবি মানুষরা সন্ধ্যার পর বাড়ি ফিরতে ভীড় করছে দুই নৌঘাটে। কিন্তু ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন পদক্ষেপ না নেয়ায় ঘাটেই দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে উল্টো ফেরত যেতে হয়েছে। এতে করে চরম হয়রানীর পাশাপাশি আর্থিক সংকটে পড়েছে সাধারণ মানুষ।

২৭ নভেম্বর ঘাটে গিয়ে দেখা যায়, মহেশখালী থেকে কক্সবাজার ফিরতে যাত্রীরা ঘাটে ভীড় করেছে। অপরদিকে কক্সবাজার ৬নং ঘাটেও শতাধিক মানুষ বোটের জন্য হাহাকার করছে বলে জানা যায়।
এসময় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘাটে বোট চলাচল বন্ধ থাকলে জনস্বার্থে তা কয়েকদিন আগে নোটিশ প্রদান করে জানাতে হবে। কিন্তু তা না করে মনগড়া ভাবে একতরফা সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে করে হয়রাণীতে পড়ছে যাত্রীরা। এরকম অযৌক্তিক সিদ্ধান্ত পরিহার করে দ্রুত রাতে বোট চলাচলের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, জনস্বার্থে মহেশখালী উপজেলার সাথে কক্সবাজার সদরে যেতে শীতকালে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে ও নিরাপত্তা নিশ্চিত করে বোট চলাচল করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কেননা, পুরো শীতকাল জুড়ে সাগর ঠান্ডা থাকবে। তাছাড়া গামবোটে ৪০ জন যাত্রী নিলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি অনেকটা নিশ্চিত হয়। তারসাথে লাইফজ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে হবে। কিন্তু নির্দিষ্ট নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করে বোট চালকরা। আর প্রতিবাদ করলে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বোট চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেয়। ইতিমধ্যে মহেশখালী উপজেলা প্রশাসন নিয়ম বহির্ভূত যাত্রী পরিবহন করায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা করেছে বোট চালকদের। সেই ক্ষোভে অবৈধ দাবী আদায়ের জন্য বোট চালক ও ঘাট কর্তৃপক্ষ সিন্ডিকেট করে সন্ধ্যার পর বোট চলাচল বন্ধ রেখেছে।

এই বিষয়ে জানতে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মিশকাত শিকদারের বক্তব্য নিতে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, বোট মালিকরা হঠাৎ করে সন্ধ্যার পরে বোট চলাচল বন্ধ রেখেছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘাটে জমে থাকা যাত্রীদের বোট ম্যানেজ করে কক্সবাজার থেকে মহেশখালী আনা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION