মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। নিহত রানার বাবা রফিক উদ্দিন রকি বাদী হয়ে সোমবার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সরাসরি ৯ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামী করা হয়েছে। তন্মধ্যে পুলিশ ঘটনার পর একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলার এজাহারনামীয় বাকী আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারনামীয় আসামীরা হলেন পৌরসভার ভরামুহুরী গ্রামের মৃত আহমদ শফির ছেলে নুরুল হোছাইন, মৃত আবুল কাশেমের ছেলে নুরুল আলম, মৃত আবদুল
মজিদের ছেলে কফিল উদ্দিন, ওয়ার্ডের পালাকাটা কাসেম মাষ্টার পাড়ার মাষ্টার আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম, ভরামুহুরী হাজিপাড়ার আবুল কাশেমের ছেলে
নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে মো. আইয়ুব, নুরুল আলমের ছেলে মো. হাসান, আলী হোছেনের ছেলে আবুল বশর, আবুল কাশেমের ছেলে আবু ছিদ্দিক।

প্রসঙ্গত গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হাজিপাড়ায় জায়গার বিরোধ নিয়ে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময়
পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাষ্টার পাড়ার রফিক উদ্দিন রকির পুত্র সোহেল রানাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানা।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘মামলা রুজুর পর আসামীদের
গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION