মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় মাটিভর্তি পিকআপ (ডাম্পার) চাপায় নিহত হয়েছেন আমেনা বেগম (৪৬) নামের এক গৃহবধূ। তিনি উপজেলার সদর থেকে ডাক্তার দেখিয়ে ফেরার
পথে বাড়ির কাছেই মাটিভর্তি ওই পিকআপ তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত গৃহবধূ উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়ার নুরুল ইসলামের স্ত্রী।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোষাল পাড়া সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ছিদ্দিক আহমদ জানায়, খোলা বিল থেকে মাটি সংগ্রহ করে ঘোষালপাড়ার রেজাউল করিম কালু তার পুকুর ভরাট করছিলেন। তাই
মাটি পরিবহন করছিল পিকআপটি।
পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ
এবং চাপা দেওয়া পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা নেওয়া হবে।
ভয়েস/আআ